‘আকাশ অংশত মেঘলা ছবিটি ২০২২ সালে ৫ অগাস্ট মুক্তি পায়। স্বপ্নময় চক্রবর্তীর ‘পতাকার কাপড়’ ও ‘মেরুদণ্ড’ গল্পদুটি অনুসরণে এই ছবির চিত্রনাট্য লেখেন ও পরিচালনা করেন জয়দীপ মুখার্জী। যদিও মূল গল্পদুটি থেকে ছবির চিত্রনাটা ভীষণ ভাবেই স্বতন্ত্র। এই ছবির মূল চরিত্রগুলিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, রাহুল ব্যানার্জি, অঙ্কিতা চক্রবর্তী, বাসবদত্তা চ্যাটার্জী ও অন্যান্য আরও অনেকে। বন্ধ কলকারখানার প্রেক্ষাপটে তৈরি এই ছবি সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে ও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিবিধ পুরস্কারে ভূষিত হয়েছে।
লেখক পরিচিতি
জয়দীপ মুখার্জী কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর পাশ করে সেখানেই গবেষণার কাজ শুরু করেন। বর্তমানে তিনি ভারতীয় বিদ্যাভবন ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্সে অধ্যাপনার কাজে নিযুক্ত। তিনি কলকাতার চিত্রবাণী থেকে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেন। শর্ট ফিল্ম বানানোর মধ্য দিয়ে সিনেমার জগতে তাঁর যাত্রা শুরু। আকাশ অংশত মেঘলা তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এই ছবির চিত্রনাট্যও তাঁর লেখা। এই ছবির জন্য তিনি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন।
Reviews
There are no reviews yet.
Be the first to review “আকাশ অংশত মেঘলা” Cancel reply
Reviews
There are no reviews yet.